Search This Blog

Sunday, February 27, 2011

Bangladesh ICC World Cup 2011

The opening ceremony was held in Bangobondu national stadium Dhaka.
ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে The welcome song from Bangladesh.
O prithibi ebar eshe Bangladesh nau chine..

Wednesday, July 28, 2010

Eve teasing

ইভ টিসিং একটি সামাজিক ব্যাধি। এর প্রতিরোধ প্রতিকার দুটোই প্রয়োজন। যারা ইভ টিসিং এর শিকার হচ্ছেন তারা কিন্তু আমাদেরই বোন, মা, মেয়ে। তাদের ইভ টিসিং এর ভয়াল থাবা থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। ইভ টিসিং এমন একটি পর্যায়ে চলে গেছে যে এটি একটি ফ্যাশন হয়ে গেছে। আমাদের সমাজের কিছু উঠটি বয়সের ছেলে পেলে আছে যারা এই ন্যেক্কার জনক কাজে অতি উৎসাহিত হয়ে পরে। এমন কি মধ্য বয়সি পুরুষ রাও এ কাজ করতে দ্বিধা করে না।

এরকম গর্হিত কাজ প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে। এই প্রতিরোধ গড়ে তুলতে হবে পরিবার থেকেই। কারন যারা ইভ টিসিং করে তারাও তো আমাদেরই সমাজের একটা অংশ। তারাও তো কোন বোনেরই ভাই।যারা ইভ টিসিং করে তাদের জেনে রাখা উচিৎ তাদের বোন, মা অথবা কাছের সম্পর্কের কাউকে কি তারা ইভ টিসিং করতে পারবে??



ভিডিও চিত্র টি দেখে আমরা সহজেই অনুধাবন করতে পারি যদি আমরা ইভটিসিং এর প্রতিবাদ করি তাহলে তারা আর এরকম ঘৃণ্য কাজ করতে পারবে না। আমাদের সকলের যার যার অবস্থান থেকে ইভ টিসিং এর প্রতিহত করার অঙিকার করতে হবে। তাহলেই জাতি এরকম সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাবে।

আসুন আমরা সকলে মিলে Eve teasing প্রতিহত করি।।

Monday, July 26, 2010

ভালবাসায় শর্ত খাটে না


ভালবাসা সেতো অবিরাম বয়ে যাওয়া ঢেউ এর মত। ভালবাসা সেতো স্বাধীন। এতে কোন শর্ত খাটে না। ভালবাসা চলে তার নিজ গতিতে। যখন কেউ এতে শর্ত প্রয়োগ করে তার ফল ভাল হয় না। ভালবাসা তখন আর ডানা মেলতে পারে না। কারন তার চিরায়িত সত্ত্বা সে হারিয়ে ফেলে। এই ধরুন কেউ যদি বলে তোমাকে আমার মত হতে হবে যদি তুমি আমাকে পেতে চাও।এক্ষেত্রে সে তার স্বাধীন সত্ত্বার উপর একটা বড় বাঁধার দেয়াল তৈরি করে দিল। একের পর এক শর্ত প্রয়োগ করে তার ভালবাসার উপর নিষেধাজ্ঞা জারি করা শুরু হয়।